কুলিয়ারচরে মালেক মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে মালেক মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩১নং লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী (বাবুল), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন ও কিশোরগঞ্জ জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক গোলাম নূরানী বাবু। এছাড়াও সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. আলী সোহেল ও মো. সবুজ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক ডা. একেএম শওকতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিঙ্গাপুর যুবদলের সহ-সভাপতি মো. ফারিকুল ইসলাম।
সার্বিক সহযোগিতা করেন, ছয়সূতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
এসময় এলাকার ২শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































